‘মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস’

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

‘মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস’

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত মেনেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেবো। এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিস্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস।

Manual4 Ad Code

খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে রোববার সকালে যশোরের রাজারহাটে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘরে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।

খুলনায় যাওয়ার পথে তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code