সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রেহানা আক্তার (১৭) নামের এক তরুণীকে জবাই করে হত্যা করেছে এক পাষণ্ড। এসময় তার সাথে আরো কয়েকজন ছিল বলে ধারণা করছে পুলিশ।
শনিবার রাত ৩টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রেহানা একই গ্রামের সে একই এলাকার মো. আছকর আলীর মেয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রেহানা রাজি না হলে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো সে। পরে রোববার (৯ জুলাই) লাল মিয়া ৬ থেকে ৭ জন সন্ত্রাসী মেয়ের বাবার আছকর আলীর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে রেহানাকে অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে গলা কেটে হত্যা করে। এসময় মেয়ের বাবা আছকর আলী বাঁধা দিলে তাকেও মারধর করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি