সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সিলেট জেলার কানাইঘাট উপজেলাধীন সুরমা নদী নিজদলইকান্দি বালুমহালে জনৈক মসউদ আহমদের বালু-মাটি উত্তোলন ও ভোগদখল অবৈধ ঘোষণা করা হয়েছে।
মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেন হায়দার সমন্বয়ে গঠিত আপীল বেঞ্চ রাষ্ট্র পক্ষের লিভ টু আপীল ১৯৫৯/২০১৭ নং মামলায় গত ৮জুন প্রদত্ত আদেশে ইজারা অবৈধ ঘোষনা করেন।
পাশাপাশি মহালের কথিত ইজারাদার মসউদ আহমদের দায়ের করা রিট পিটিশন ৫০৪৯/২০১৭ প্রদত্ত ১১/০৪/২০১৭-এর আদেশ বাতিল করা হয়। সুপ্রীম কোর্টের আদেশের বিষয়টি সোমবার (১০জুলাই) লিখিত আকারে সিলেটের জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
মসউদ আহমদ গত প্রায় ৬মাস ধরে সুরমা নদী নিজদলইকান্দি বালুমহাল ভোগদখল করে আসছিল। ফলে এলাকাবাসী নদীভাঙ্গনের শিকার হয়ে আসছিল। এলাকার সাধারণ মানুষ এর প্রতিবাদ করলেও হাইকোর্টের একটি আদেশ দেখিয়ে তাদের নিভৃত করতে থাকেন মসউদ। বিষয়টি সরকারসহ উর্ধতন মহলের দৃষ্টিগোচর হলে রাষ্টপক্ষ স্বপ্রনোদিত হয়ে মসউদের বিরুদ্দে লীভ-টু-আপীল করে। মহামান্য সুপ্রীমকোর্টের প্রধান বিচারপর্তি আপীল বেঞ্চ মসউদের কথিত ইজারা বাতিল ঘোষণা করেন।
সুপ্রীমকোর্টের আদেশ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ছাড়াও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি) কানাইঘাট এবং ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা গাছবাড়িসহ পুলিশের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে কথিত ইজারাদার মসউদ আহমদ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সুপ্রীম কোর্টের আদেশ সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন।
তবে, সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা সোমবার (১০জুলাই) সুপ্রীমকোর্টের আদেশের কপিসহ অবহিতকরন পত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি