সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৭
সংবাদ বিজ্ঞপ্তি :: বাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন চম্পকনগর বাজার থেকে বিপুল পরিমাণ মাদক ও ব্যবসায় ব্যবহৃত সরঞ্জামসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
এসময় তাদের কাছ থেকে ২৩০০ পিছ ইয়াবা ও ০১টি মোটর সাইকেল, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড এবং মাদক বিক্রয়লব্ধ ৩৯৯০ টাকাসহ ০২ মাদক ব্যবসায়ী’কে আটক করে র্যাব।
শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বাহ্মনবাড়িয় জেলার কসবা থানার গোপিনাথপুর গ্রামের মো. আলী আজগরের ছেলে মো. আল আমীন (৩২) ও সুরুজ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০)।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত, তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে।
শনিবার (২২ জুলাই) র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে এম ইমরানসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২৩০০ পিচ ইয়াবা, মোটর সাইকেল, মোবাইল, সিমকার্ড ও নগদ ৩ হাজার ৯শত ৯০টাকা উদ্ধার করা হয়। আসামীদেরকে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানায় মামলার মুলে হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি