নিরপেক্ষ সহায়ক সরকারের দাবীতে দোয়ারায় বিএনপির কর্মীসভা

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৭

নিরপেক্ষ সহায়ক সরকারের দাবীতে দোয়ারায় বিএনপির কর্মীসভা

Manual4 Ad Code

সুরমা মেইল ডটকম :: নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকারের দাবীতে দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলা সদরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা এইচ এম কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

Manual8 Ad Code

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষে গ্রাম পর্যায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। ভিশন ২০৩০ বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে পারবে।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, ভোটার বিহীন অবৈধ শেখ হাসনার সরকার দেশে হত্যা, গুম, খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করছে। অবৈধ সরকারকে দেশের জনগণ প্রত্যাখান করলেও তারা জোর পূর্বক ক্ষমতায় থাকতে চায়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে বানচাল করতে শেখ হাসিনা নানামুখি ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে গণআন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা হতে টেনে নামানো হবে।

Manual6 Ad Code

কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, ইজ্জত আলী, বিএনপি নেতা সামছুল ইসলাম, তাইবুর রহমান, আব্দুল হক, এম এ মোতালিব ভুঁইয়া, ওলিউর রহমান, নুর আলী ইমরান, আফিকুল ইসলাম, লয়লুছ খাঁন, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, শফিকুল ইসলাম, আব্দুর রশীদ, মকবুল আলী, আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইউপি সদস্য এরশাদুর রহমান, মোশারফ মজুমদার, মনির উদ্দিন, জাবরুল আজাদ, আজিম মিয়া, মোস্তফা মিয়া, সিরাজ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর পারভেজ, শানুর ওয়াদুদ সাগর, নুরুল হক, হাসান আহমদ, খালেদ আহমদ, তারেক হোসাইন রাজ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Manual7 Ad Code

পরে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code