সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
সিলেট :: জেলা যুবদলের কমিটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। এ নিয়ে যুবদল নেতাকর্মীদের মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেতৃবৃন্দ বিভিন্ন পদে প্রার্থীতা করার জন্য কর্মীদের নিয়ে মাঠে কাজ করছেন। সিলেট জেলা যুবদলের এ কমিটিতে সাংগঠনিক পদে প্রার্থীতা করার মতপ্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, সিলেট চেম্বার অব কমার্স ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য, সিলেট গণপূর্ত বিভাগের কণ্ট্রাক্টর মো. ছালাহ উদ্দিন রিমন।
তিনি বলেন, দীর্ঘ দিন থেকে বেগম খালেদা জিয়ার নির্দেশমতে কাজ করে যাচ্ছি। দলের দুর্দিনে দলের পাশে দাড়িয়ে বলিষ্ট ভূমিকা রেখেছি। জেল, জুলুম, নির্যাতনও সহ্য করেছি। ভবিষ্যতেও দলের প্রতি আমার এ ধারা অব্যাহত থাকবে। তাই দল যদি আমাকে সিলেট জেলা যুবদলের সাংগঠনিক পদে নির্বাচিত করেন ইনশাআল্লাহ দলের হয়ে কাজ করে যাবো আজীবন।
Design and developed by ওয়েব হোম বিডি