দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ : হাইকোর্ট

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ : হাইকোর্ট

Manual2 Ad Code

সুরমা মেইর ডেস্ক :: দ্বিতীয় দফায় গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে জুন ও জুলাই মাসে দ্বিতীয় দফার নেয়া বর্ধিত মূল্যের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

Manual6 Ad Code

রবিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত রুলের চূড়ান্ত নিষ্পত্তি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দৈত বেঞ্চ এই আদেশ দেন।

এই রায়ের ফলে আগস্ট থেকে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০টাকা দিতে হবে গ্রাহকদের। একইসঙ্গে আগস্ট মাস থেকে একটি বিশেষ ঘোষণা দিয়ে প্রথম ধাপের বর্ধিত গ্যাস মূল্য অব্যাহত রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Manual4 Ad Code

আদালতে বিইআরসি’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিতাস গ্যাসের পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান। রিট আবেদনের পক্ষে ছিলেন সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual7 Ad Code

গত ২৩ ফেব্রুয়ারি আটটি গ্রাহক শ্রেণীতে দুই ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি করে বিইআরসি। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হাসান।

এ আবেদনের শুনানি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি চলতি বছরের ১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি ছয়মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।  পরে বিইআরসি’র আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল শুনানির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুসারে আজ হাইকোর্টে রুল শুনানি নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গ্যাসের প্রথম দফায় ১ মার্চ থেকে বর্ধিত মূল্য কার্যকর করা হয়। মূল্যবৃদ্ধির পর এক চুলার গ্যাসের মূল্য ৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় জুন থেকে এ মূল্য যথাক্রমে ৯০০ ও ৯৫০ টাকা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code