নবীগঞ্জে গরুর মাংসে আল্লাহু

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৭

নবীগঞ্জে গরুর মাংসে আল্লাহু

Manual7 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে অলৌকিক ভাবে আল্লাহর অশেষ নিয়ামততে তরকারীর মধ্যে গরুর মাংসে দেখা গেল আল্লাহু লেখা। সর্বত্র উপজেলা জুড়ে চলছে আলোচনার ঝড়। মাংসে আল্লাহু লেখা দেখা গেছে এমন খবরে বিভিন্নস্থান থেকে লোকজন ভিড় জমান বিয়ে বাড়িতে।

Manual8 Ad Code

জানা যায়, গত রবিবার নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের সৌদি আরব প্রবাসী মজুমদার মিয়ার বিয়ের বৌভাত অনুষ্ঠানে কন্যে পক্ষের লোকজনের জন্য বাজার থেকে গরু ক্রয় করে গরুটি জবাই করে রান্না করা হয়। গত শনিবার দুপুরে বৌভাত অনুষ্ঠানে খেতে বসলে হঠাৎ তরকারীর মাংসের মধ্যে আল্লাহু লেখা দেখা যায়। অলৌকিক ভাবে মাংসে আল্লাহু লেখা দেখে উপস্থিত বৌভাত অনুষ্ঠানের অতিথি সহ সবাই চমকে যান। এসময় লোকজন একসাথে আল¬াহু আল¬াহু জপতে থাকেন। এ খবর চারদিকে ছড়িয়ে পরলে উৎসুকজনতা ভিড় জমান সৌদিআরব প্রবাসী মজুমদার মিয়ার বাড়িতে।

Manual2 Ad Code

এ বিষয়ে নবীগঞ্জ ইসলামিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি, মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানী জানান, এগুলো আল্লাহু তায়ালার কুদরতের নিদর্শন অলৌকিক সত্য ঘটনা মাঝে মাঝে বিভিন্নভাবে প্রকাশ পায়। তিনি আরোও বলেন, এরকম অনেক অনেক ঘটনা আমার জানাও দেখা আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code