হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৭

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মিথুল বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাধবপুর উপজেলার শিয়ালহুড়ি গ্রামের শরীফ মিয়ার মেয়ে।

Manual3 Ad Code

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট রেলপথের হরষপুর স্টেশনের শিয়ালহুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

হরষপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই ছিল।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর পূর্বে বি-বাড়িয়া জেলার সৌদি প্রবাসী রায়হান উদ্দিন রাফির সাথে মিথুলের বিয়ে দেয়া হয়। এরপর থেকেই স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ১০/১২ দিন পূর্বে তিনি পিত্রালয়ে চলে আসেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code