‘বিএনপি নেতাদের পদে থাকার অধিকার নেই’

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

‘বিএনপি নেতাদের পদে থাকার অধিকার নেই’

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual1 Ad Code

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত সাড়ে আট বছরে বিএনপি সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারে নাই। এত ব্যর্থ দল তারা, তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তাই ব্যর্থতার দায় নিয়ে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।

Manual7 Ad Code

এদিকে, শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া-মাহফিলে অংশ নেন আওয়ামী লীগের নেতারা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code