সরকার ষোড়শ সংশোধনী সংশোধন করলে ভুল করবে : মওদুদ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

সরকার ষোড়শ সংশোধনী সংশোধন করলে ভুল করবে : মওদুদ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, উচ্চতর আদালত কর্তৃক বাতিল ঘোষিত ষোড়শ সংশোধনী পুনরায় সংশোধনের উদ্যেগ নিলে সরকার ভুল করবে।

Manual8 Ad Code

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত ‘নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনঃ প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মওদুদ বলেন, ষোড়শ সংশোধনী যতবার বাতিল করা হবে, ততবার সংসদে পাস করা হবে- বলে সরকারের এক মন্ত্রী যেভাবে দম্ভোক্তি করেছেন  তা অত্যন্ত বিপজ্জনক কথা।  এতে প্রমাণ হয়- সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের ওপর এই সরকারের আস্থা নেই। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।

Manual8 Ad Code

শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ঠিক ততবার তা সংসদে পাস করা হবে। বিচারকদের সরকার চাকুরী দেয় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘অনবরতভাবেই এটি করতে থাকবো। দেখি জুডিশিয়ারি কতদূর যায়।’

এ প্রসঙ্গে আজ ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, সরকার যদি মনে করে তারা বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবে, তাহলে তারা হেরে যাবে। অতীতেও যারা বিচার বিভাগের ওপর হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে।

Manual2 Ad Code

বিএনপির এই নেতা বলেন,  ষোড়শ সংশোধনী বাতিলের রায় শুধু ঐতিহাসিক নয় বরং দেশের ১৬ কোটির মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন। এই রায় এখন জাতীয় দলিল। ফলে যারা এই রায়ের অবমূল্যায়ন করতে চান কিংবা উল্টে দিতে চান তাদের  অনুশোচনা করতে হবে  এবং এতে করে সরকারের পতন আরও দ্রুত হবে।

Manual7 Ad Code

ওদিকে, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে  আদালত অবমাননার সামিল ও আইনের শাসনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সকালে নয়াপল্টনে এক ব্রিফিং রিজভী বলেন, ‘বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না”- ষোড়শ সংশোধনী বাতিল করে  সুপ্রিম কোর্টের দেয়া  রায়ে  সে কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই , সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি”।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code