ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল পেতেছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৭

ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল পেতেছে বিএনপি : কাদের

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন করতে ব্যর্থ, নির্বাচনে হেরে যাবে বলে তারা অংশ নেয়নি। তারা আন্দোলন করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল পেতেছে। সরকার হটাতে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।

Manual8 Ad Code

শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর-দ‌ক্ষিণ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্রে মেতেছে এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আজকে যারা শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না, তারা সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে।

তিনি আ‌রো ব‌লেন, আমি আলমগীর সাহেবকে বলতে চাই আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আর বিএনপির জন্ম হয়েছে, বন্দুকের নল দিয়ে; পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। অন্ধকার আর ষড়যন্ত্রের পথ দিয়েই তারা এগিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

ষোড়শ সংশোধনীর রায় নি‌য়ে মওদুদ আহমে‌দের বক্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে কাদের বলেন, মওদুদ আহমেদ অবৈধভাবে দখল করা বাড়ির মামলায় হেরে গেলে বলেন বিচার বিভাগ স্বাধীন নয়; আবার খালেদা জিয়ার বাড়ির মামলা হেরে গেলেও বলেন, বিচার বিভাগ স্বাধীন নয়। আর ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্ট যখন রায় দিলো, তখন মওদুদ আহমেদ বলছেন, বিচার বিভাগ স্বাধীন। এই হচ্ছে এ দলের অবস্থা।

Manual6 Ad Code

ঢাকা মহানগর উত্তর ছাত্রলী‌গের সভাপ‌তি সৈয়দ মিজানুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরো বক্তব্য দেন- আ‌ওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু ম‌নি, জাহা‌ঙ্গীর ক‌বির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জা‌কির হোসাইনসহ ছাত্রলী‌গের অতীত ও বর্তমান নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code