সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুর নামকস্থানে দাঁড়ানো ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের আশিক মিয়া ও বাচ্চু মিয়া।অন্য আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইটবোঝাই একটি ট্রাক দাড়ানো ছিল। এসময় সিলেটগামী পিছন দিক থেকে একটি মাইক্রোবাস ট্রাকটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসের ৫ জন আহত হন। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাবার পথে একজন মারা যান। বাকী দুইজন মারা যায় হাসপাতালে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় ৫ জন আহত হলে তাদেরকে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।
Design and developed by ওয়েব হোম বিডি