বন্যা আর খালেদা জিয়া দুটি একই জিনিস : হাসান মাহমুদ

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭

বন্যা আর খালেদা জিয়া দুটি একই জিনিস : হাসান মাহমুদ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বিপদ বন্যা ও আপদ খালেদা জিয়া। কারণ খালেদা দিনের পর দিন পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে আর বন্যা পানি দিয়ে মানুষ মারছে, দুটি একই জিনিস।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই সব কথা বলেন। কারাগারের রোজনামচা; বঙ্গবন্ধু-বাংলাদেশ-উন্নয়নের শেখ হাসিনা শীর্ষক এ আলোচনা সভার আয়জন করে বাংলাদেশ স্বাধীনতা পরিশোধ কেন্দ্রীয় কমিটি।

Manual4 Ad Code

হাসান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে তেল গ্যাস নিয়ে আর এখন প্রধান বিচার পতির ইস্যু নিয়ে, তাদের নিজস্ব কোন ইস্যু নাই। তারা হচ্ছে এক প্রকার পরগাছার মত।

আলহাজ্ব হাবিবুর রাহমান মানিকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সংসদীয় স্থায়ি কমিটির সদস্য নাভানা আক্তার এমপি। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মোঃ জিন্নাত আলি খান জিন্না। স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন টোয়েল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code