হবিগঞ্জে টিপু হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭

হবিগঞ্জে টিপু হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে টিপু হত্যা মামলায় আটজনকে ফাঁসি ও এগারজনকে যাবজ্জীবন এবং চারজনকে মামলা থেকে খালাস দিয়েছেন দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

বুধবার (২৩ আগষ্ট) বিকেল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় দেন।

আসামীরা হলো- সুধাংসু সেন, সুভাষ সেন, এরশাদ আলী, আব্দুল মালেক, মোশাররফ, আবুল কালাম, আতাউর রহমান, আবুল কাসেম।

যাবজ্জীবন প্রাপ্তরা হলো- হরমুজ আলী, মোশতাক, জানু মিয়া, সানু মিয়া, জাবেদ আলী, আ. জহির, বকুল মিয়া, আমির হোসেন, দুলাল মিয়া, কালাম মিয়া ও ছায়েদ আলী।

Manual6 Ad Code

খালাস প্রাপ্তরা হলো- নুরুল গনি, হিমাংশু (মৃত), আ. মজিদ ও আবু মিয়া।

Manual5 Ad Code

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুর রহমান জানান, ২০১১ সালের ৭ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বসত ঘরে রেদোয়ান মহসিন টিপুকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code