রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদা জিয়ার

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদা জিয়ার

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual7 Ad Code

এ ছাড়া বাংলাদেশ সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে অমনোযোগী বাংলাদেশ সরকারের দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণেই পরিস্থিতি শোচনীয় রূপ ধারণ করেছে। আমি বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

রোববার গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সব কথা বলেন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করা খালেদা জিয়া।

Manual6 Ad Code

বেগম জিয়া তার বিবৃতিতে বলেন, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতায় সে দেশের রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এটির নিন্দা জানাচ্ছি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code