খোয়াই নদীতে নৌকা ডুবে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৭

খোয়াই নদীতে নৌকা ডুবে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকা ডুবে নারী ও শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কয়েকজন জন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের পশ্চিম দিকে খোয়াই নদীর লম্বাবাক নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- অবলা রানী সরকার (৪৬) মুক্তা রানী দাস (৮), কাশিপুর গ্রামের ফুলচান (৭০) তারা সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আহাদ ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ত্রিশজন যাত্রী নিয়ে নবীগঞ্জ থেকে কাশিপুর দৌলতপুর যাওয়ার পথে লম্বাবাক নামক স্থানে পৌঁছালে নৌকাটি ডুবে যায়।

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের সাফিয়া আক্তার (১৮), রিপন মিয়া (২২), একই উপজেলার রতপুর গ্রামের শাহেদা খাতুন (৪৫) মোহাম্মদ আলী (৬০)।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মানিকুল ইসলাম, ৫ জনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত না করলেও ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code