নবীগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে পুলিশে চাকুরী : তোলপাড়

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

নবীগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে পুলিশে চাকুরী : তোলপাড়

Manual6 Ad Code

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ভূয়া মুক্তিযোদ্ধা সন্তান পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরী নিয়ে এলাকায় তোলপাড় হচ্ছে। এ ব্যাপারে পুলিশের আইজিপির কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের আব্দুল মন্নানের পুত্র বেলাল মিয়া পুলিশের আইজিপি বরাবরে লিখিত অভিযোগে বলেন, একই গ্রামের মুক্তিযোদ্ধা আছকির আলী অবিবাহিত হিসাবে নিঃসন্তান হিসাবে মৃত্যুবরণ করেন। কিন্তু মুক্তিযোদ্ধা আছকির আলীর আপন ভাই আয়মন আলীর ছেলে আলমগীর মিয়া মুক্তিযোদ্ধা আছকির আলীর ছেলে পরিচয় দিয়ে ভূয়া জাল সনদ পত্র তৈরী করে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় দুই বৎসর পূর্বে পুলিশের কনষ্টেবল পদে চাকুরী নেয়। সে বর্তমানে মৌলভীবাজার জেলায় কর্মরত আছে।

Manual5 Ad Code

দেওপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুর রশিদ বলেন, আমাদের গ্রামের মুক্তিযোদ্ধা আছকির আলী অবিবাহিত ছিলেন তার কোন সন্তান ছিলো না।

গজনাই পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন কুরেশ বলেন, মুক্তিযোদ্ধা আছকির আলী অবিবাহিত নিঃসন্তান হিসাবে মৃত্যুবরণ করেন। কিন্তু মুক্তিযোদ্ধা আছকির আলীর আপন ভাই আয়মন আলীর ছেলে আলমগীর মিয়া ভূয়া জাল সনদ পত্র তৈরী করে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় পুলিশের কনষ্টেবল পদে চাকুরী নিয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code