‘রোহিঙ্গাদের করুণ দশা দেখে কাঁদলেন ওবায়দুল কাদের’

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

‘রোহিঙ্গাদের করুণ দশা দেখে কাঁদলেন ওবায়দুল কাদের’

Manual7 Ad Code

মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া-টেকনাফ সড়কের দুপাশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করুণ দশা দেখে কাঁদলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দু’দিন ধরে বৃষ্টিতে ভিজছেন মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে রাখাইন ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গারা। রাস্তার দু’পাশে অবস্থান নেয়া রোহিঙ্গাদের অসহায়ত্ব আর খাদ্যের জন্য হাহাকার দেখে কেউ নিজেকে ধরে রাখতে পারবে না।

Manual7 Ad Code

মঙ্গলবার দুপুরে উখিয়া-টেকনাফ সড়কের দুপাশে রোহিঙ্গাদের দুর্দশা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ওবায়দুল কাদের। এ সময় তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

Manual2 Ad Code

এর আগে গত ১২ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে রোহিঙ্গাদের দুর্দশা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজেকে ধরে রাখতে পারেননি। এক শরণার্থীকে জড়িয়ে তিনি কেঁদে ফেলেন। সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহেনাও আবেগ ধরে রাখতে পারেননি।

এছাড়াও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান কেঁদেছিলেন শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসে। ত্রাণ বিতরণের সময় শরণার্থী নারী-শিশুদের জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন শুধু একটাই স্লোগান হবে- মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। এই স্লোগানে রোহিঙ্গাদের সেবায় মানবতার কাজে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো।’

পরে তিনি কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাংয়ে কক্সবাজার পৌরসভার উদ্যোগে রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Manual3 Ad Code

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগর সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code