নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী নূর ৩ দিন থেকে নিখোঁজ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭

নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী নূর ৩ দিন থেকে নিখোঁজ

Manual1 Ad Code

নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী রোডস্থ “রং ফেব্রিক্স”এর সত্তাধিকারী মোঃ শাহানূর রহমান ওরফে আব্দুর নূর (৩০) নামে এক ব্যবসায়ীকে গত তিন দিন ধরে পাওয়া যাচ্ছেনা। তিন দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার পরিবার পরিজন।

এনিয়ে নবীগঞ্জ পৌর সভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বৃহস্পতিবার তার ফেসবুক আইডিতে ওই ব্যবসায়ী নিখোঁজের প্রথম আপলোড করেন। পরে ঐ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নবীগঞ্জ শহরে তোলপাড় সৃষ্টি হয়। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতংক বিরাজ করছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে বৃহস্পতিবার রাত ৮ টায় নিখোঁজ ব্যবসায়ীর আপন ভাই হাফিজুর রহমান ঢাকা ওয়ারী থানায় জিডি করার জন্য গিয়ে পৌছেছেন বলে জানা যায়।

Manual7 Ad Code

এদিকে, গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী রোডস্থ “রং ফেব্রিক্স”এর সত্তাধিকারী মোঃ শাহানূর রহমান ওরফে আব্দুর নূর ব্যবসায়ীক কাজে নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া স্কয়ার থেকে শ্যামলী পরিবহণে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় তার পরনে ছিল হলুদ রংয়ের টি-শার্ট ও কালো রংয়ের থ্রি-কোয়ার্টার পায়জামা। ওইদিন বিকেল সাড়ে ৩ টার সময় তিনি মোবাইলে পরিবারের সাথে তার সর্বশেষ বলেন। তখন সে জানায়, ওই রাত্রে ঢাকা’র জয়কালী মন্দির এলাকার হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে সে পৌছেছে। ওই হোটেলে রাত্রি যাপনের পর দিন (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হোটেল থেকে বের হয়ে বাড়ীতে ফোন করেন। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী রোডস্থ “রং ফেব্রিক্স”এর সত্তাধিকারী মোঃ শাহানূর রহমান ওরফে আব্দুর নূর নিখোঁজ রয়েছেন। হোটেল ওসমানীতে খোঁজ নিয়ে তার হাফিজুর রহমান জেনেছেন, ওই দিন সকালে বের হওয়ার পর তিনি আর হোটেলে ফিরে আসেননি।

Manual8 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী জানান, তিনি তার ভাই হাফিজুরের মাধ্যমে প্রথমে জেনেই সংবাদটি ফেসবুকে আপলোড করেছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যম, প্রশাসন, হাসপাতাল, গোয়েন্দা সংস্থা ও ব্যক্তি পর্যায়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এদিকে, নিখোঁজ ব্যবসায়ী মোঃ শাহানূর রহমান ওরফে আব্দুল নূরের ভাই হাফিজুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। ওয়ারী থানায় এব্যাপারে একটি জিডি এন্ট্রি করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code