৩ শান্তিরক্ষীর মৃত্যুতে শেখ হাসিনা ও খালেদার শোক প্রকাশ

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৭

৩ শান্তিরক্ষীর মৃত্যুতে শেখ হাসিনা ও খালেদার শোক প্রকাশ

Manual3 Ad Code

আফ্রিকার মালিতে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী, বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Manual5 Ad Code

শেখ হাসিনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই ঘটনায় ৩ সেনাসদস্য আহত হওয়ার ঘটনায়ও মর্মাহত হয়েছেন তিনি।

Manual4 Ad Code

এদিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া।

Manual4 Ad Code

খালেদা নিহত তিন সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত চার সেনাসদস্যের আশু সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code