রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না : ফখরুল

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না : ফখরুল

Manual7 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে।

Manual7 Ad Code

মঙ্গলবার কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া। কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কার্য্ক্রম তুলে ধরে ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ২২ ট্রাক ত্রাণ সামগ্রী আনা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। প্রতিদিনই আমাদের টিম এখানে আসছে এবং উখিয়া ও টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করছে। বিভিন্ন জায়গায় আমাদের মেডিকেল টিম কাজ করছে, অসুস্থদের সেবা প্রদান করছে। সরকারে থেকে সরকারি ত্রাণ ব্যবহার করছেন আমরা বিরোধী দলে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিশ্বাস করি যত ত্রাণ দেওয়া হয়েছে বেশিরভাগ বিএনপিই দিয়েছে।

Manual1 Ad Code

বিএনপির মহাসচিব বলেন, আমরা বরাবরই বলে এসেছি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশের মধ্যে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা মানবতার পাশে দাঁড়ানোর জন্য, আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছি। আমরা বিশ্বাস করি সরকার যদি সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ প্রয়াস সৃষ্টি করতে পারত তাহলে সরকারেরই হাত শক্তিশালী হতো। রাষ্ট্রের হাত শক্তিশালী হতো। কিন্তু দুঃখজনক হলো তারা সেটা করেনি। তারা নাকচ করে দিচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় আসলে সরকার রোহিঙ্গা সমস্যা  সমাধানে আন্তরিক নয়। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা একে গণহত্যা বলেনি। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা এখন পর্যন্ত মিয়ানমারকে যেসব দেশ সমর্থন দিচ্ছে  তাদের কাছে দল বা টিম বা ডিপ্লোমেটিক যে টিম পাঠানো দরকার তা পাঠায়নি।

মির্জা ফখরুল বলেন, প্রতিদিনই একটি টিম আসছে যারা উখিয়াসহ দূরবর্তী এলাকায় ত্রাণ দিচ্ছে। আমাদের মেডিকেল টিম দুস্থদের চিকিৎসাসেবা দিচ্ছে।

Manual8 Ad Code

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবুর রহমান শামীম, লুৎফর রহমান কাজল, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় বিএনপি মহাসচিব কক্সবাজারে স্বরস্বতী মন্দিরের পূজামণ্ডপ পরিদশর্ন করবেন এবং বুধবার সকালে টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করতে যাবেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code