বাহুবল থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৭

বাহুবল থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

Manual7 Ad Code

হবিগেঞ্জের বাহুবল থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বাহুবল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকা থেকে ডাকাতী মামলার আসামীকে গ্রেফতার করে র‌্যাব।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত আসামী হলো- উপজেলার গোহারোয়া গ্রামের মো: আব্দুল নুরের ছেলে মো: মামুন উরফে সেতার মিয়া (৪০)।

Manual4 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত আসামী মামুন ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ বাহুবলসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে চলে যায়। আতœগোপনে থেকেই ডাকাতি, ছিনতাই ও মারামারিসহ নানাবিধ অপরাধ করে আসছিল বলে সে স্বীকার করে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব প্রেরিত সংবাদ বিজাপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code