সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া (৫০) উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেনা সদস্যের নিকটতম আত্মীয় কাজল মিয়া, কুঠি মিয়া গংদের সাথে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জায়গা নিয়ে বিরোধ সংক্রান্ত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে সিএনজি অটোরিক্সা যোগে হবিগঞ্জ যাওয়ার পথে সকাল ৮ টায় উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। পরে সিএনজি থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত পা কেটে রক্তাক্ত করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি বিশ্বজিৎ দেব জানান, তিনি হবিগঞ্জ যাচ্ছিলেন পথিমধ্যে কিছু দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেণ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ পাঠানো হয়েছে। তাদের আত্মীয় স্বজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে বলে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি