দেশব্যাপী ৫ দিনের কর্মসূচি ঘোষণা আইনজীবী সমিতির

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৭

দেশব্যাপী ৫ দিনের কর্মসূচি ঘোষণা আইনজীবী সমিতির

Manual7 Ad Code

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে এবং প্রধান বিচারপতিকে জিম্মি করে রাখার অভিযোগে ৫ দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

শনিবার (৭ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আজ রোববার (৮ অক্টোবর) থেকে দেশের সকল জেলা বারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

Manual1 Ad Code

তিনি বলেন, গতকাল শুক্রবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বাসার দিকে রওনা দেওয়া হয়। এসময় আমাদের গাড়িবহরটি বাংলাদেশ বার কাউন্সিল ভবনের সামনে পৌঁছালে ট্রাফিক পুলিশ আটকিয়ে দেয়। বাধা পেয়ে আমরা ফিরে আসতে বাধ্য হই। অথচ গত দুই দিন প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাগণ সাক্ষাৎ করেছেন। কিন্তু আমাদের সাক্ষাৎ করতে বাধা প্রদান করা হয়।

তিনি বলেন, এতেই প্রমাণ হয় প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে যাননি, তাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে। তারা (সরকার) প্রধান বিচারপতিকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তিনি অন্তরীণ। একমাত্র সরকারি নির্দেশিত ব্যক্তিরাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, অন্যরা নয়।

Manual8 Ad Code

জয়নুল আবেদীন বলেন, সংবিধানের ৯৪তে (অনুচ্ছেদে) স্বাধীন বিচার ব্যবস্থার কথা আছে কিন্তু আজ এই স্বাধীন বিচার বিভাগের প্রধান কর্তা ব্যক্তি প্রধান বিচারপতি নিজেই স্বাধীন নয়। তিনি পরাধীন। উনাকে সরকার বল প্রয়োগ করে ছুটিতে পাঠিয়েছে। যা বিচার বিভাগের সাথে সরকারের প্রতারণা বলে আমরা আইনজীবী সমিতি মনে করি।

আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না। তিনি উদারহণ দিয়ে বলেন, ১৬শ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজাদের দেবতা মনে করা হতো। ওইখানে রাজারাই সব কিছু ছিল। চারশ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে বলেও মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সম্পাদক উম্মে কুলসুম রেখা, বারের সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তিসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎকরতে তাঁর বাসভবনে গিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর হেয়ার রোডস্থ প্রধান বিচারপতির বাস ভবনে যান তিনি। সুপ্রিম কোর্টের একটি সূত্র প্রধান বিচারপতির সঙ্গে ফারজানা ইয়াসমিনের সাক্ষাতের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তবে সাক্ষাতের বিষয়ে জানতে ফারজানা ইয়াসমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code