আরো দুই মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭

আরো দুই মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Manual3 Ad Code

জিয়া অরফানেজ দুর্নীতি ও মানহানির আলাদা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার দুটি আদালত।

Manual1 Ad Code

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল। কিন্তু বিদেশে থাকার কারণে তিনি আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবীরা সময়ের আবেদন করেন। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান সময়ের আবেদন নামঞ্জুর করে বেলা ১২ টার দিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত একইসঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করেছে। এই মামলার অপর দুই আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত।

Manual8 Ad Code

এর ঘণ্টাখানেক আগে ঢাকা মহানগর হাকিম আদালত (সিএসএম) বাংলাদেশের মানচিত্র ও মুক্তিযুদ্ধের দায়িত্বকে কলঙ্কিত এবং জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগে করা মানহানি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর দায়ের করা মানহানি মামলায় খালেদা জিয়ার হাজিরার জন্য দিন ধার্য ছিল। এদিন তিনি হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম নুর নবী এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত ৯ অক্টোবর, চৌদ্দগ্রামে বাসে অগ্নিসংযোগ করে ৮ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুমিল্লা জেলা জজ আদালত।

Manual1 Ad Code

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রলবোমা হামলা হয়। এতে ওই বাসের আট যাত্রী নিহত হন। পরে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন। ১৫ জুলাই চোখের চিকিৎসার জন্য লন্ডন সফরে যান তিনি। নভেম্বর মাসের ৩ বা ৪ তারিখে তিনি দেশে ফিরতে পারেন বলে যুক্তরাজ্য বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code