চলতি সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া : ফখরুল

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

চলতি সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া : ফখরুল

Manual2 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি সপ্তাহেই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই দেশে আসছেন। এই মাসে নয়, আশা করি চলতি সপ্তাহেই তিনি দেশে ফিরবেন।

Manual7 Ad Code

সম্প্রতি খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এমন অবস্থায় খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে তৈরী হয়েছে নানান শঙ্কা। ফলে বিএনপি প্রধান কবে নাগাদ দেশে ফিরছেন এ নিয়ে চলছে বেশ আলোচনা।

চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন তিনি। বাসায় তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। এছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিরা রহমানও সেখানেই রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code