তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায় বিএনপি : হানিফ

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায় বিএনপি : হানিফ

Manual6 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না, তারা তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।

Manual8 Ad Code

সোমবার সকালে কুষ্টিয়া মেডিকেলের ৭ম বর্ষ পুর্তি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন শেষে, সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, এই বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লক্ষ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপির সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙ্গে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।

Manual5 Ad Code

এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এস এম মুসতানজীদ, পরিচালক ডাঃ আশরাউল হক দারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাচিপ নেতা ডাঃ আমিনুল হক রতন প্রমুখ।

এর আগে তিনি জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন করে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এর আগে তিনি কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে শেখ রাসেল ল্যাবট্ররির উদ্ধোধন করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code