কুয়েতে নিহত কমলগঞ্জের ৫ জনের মৃতদেহ দেশে আসছে বৃহস্পতিবার

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৭

কুয়েতে নিহত কমলগঞ্জের ৫ জনের মৃতদেহ দেশে আসছে বৃহস্পতিবার

Manual1 Ad Code

কুয়েতে এসির কম্প্রেসার বিস্ফোরনে কমলগঞ্জের একই পরিবারের নিহত ৫ জনের লাশ দেশে আসছে বৃহস্পতিবার। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলের আব্দুল লতিফ খান জানান, এরই মধ্যে সরকারি সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দূতাবাস থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং লাশ বহনের সম্পূর্ণ খরচ দূতাবাস তথা বাংলাদেশ সরকার বহন করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়াজির তিনি জানান,  বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ১২:১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নং বিজি ০৪৪ এই বিমানেই মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হবে।

Manual6 Ad Code

ফ্লাইটটি  বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮:৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং বিকাল নাগাদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গ্রামের বাড়ীতে পৌছাবে। আজ বিকাল তিনটায় বাদ আছর আল সাবাহ হাসপাতালে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই দূর্ঘটনায় নিহতদের একদিনের মধ্যে মৃতদেহ দেশে প্রেরণের সরকারি সকল কার্যক্রম সম্পন্ন করে।

উল্লেখ্য, গত সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এসির কম্প্রেসার বিষ্ফোরণে কমলগঞ্জ এর কুয়েতি বাড়ীর ৫ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code