ভোটারবিহীন নির্বাচন আর করতে পারবে না আ’লীগ : রিজভী

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

ভোটারবিহীন নির্বাচন আর করতে পারবে না আ’লীগ : রিজভী

Manual4 Ad Code

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একদলীয় শাসনের আওতায় আওয়ামী লীগ সরকার আর ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না।

রোববার সকা‌লে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এসব কথা ব‌লেন।

রিজভী বলেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে সহায়ক ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এ বিষয়ে নির্বাচন কমিশন কী করে, সেদিকে এখন জনগণ তির্যক দৃষ্টি রেখেছে।

Manual2 Ad Code

তিনি বলেন, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে জনমত গড়ে উঠেছে।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর যে সংলাপ চলছে, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দু-তিনটি দল ছাড়া সবাই জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অতীতে যাই করুন না কেন, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এখন কাজ করলে ইতিহাসে তার স্থান ইতিবাচক হিসেবে চিহ্নিত হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code