কুলাউড়ায় মনু নদীর বাঁধ ভেঙ্গে ৪০টি গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

কুলাউড়ায় মনু নদীর বাঁধ ভেঙ্গে ৪০টি গ্রাম প্লাবিত

Manual7 Ad Code

মৌলভীবাজরের কুলাউড়ায় মনু নদীর বাঁধের দু’টি অংশের প্রায় ৪৫০ ফুট অংশ ভেঙ্গে যাওয়ায় ৩০টি গ্রামের প্রায় দু’শতাধিক ঘর বাড়ি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মনু নদীর চাতলাপুর ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে স্রোতের তীব্রতায় ৪০০ ফুটের মত জায়গা ভেঙ্গে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

ভোররাতে বাঁধ ভেঙ্গেছে বলে মনু নদীর তীরবর্তী হাজিপুর, শরীফপুর, টিলাগাঁও ইউনিয়নের স্থানীয়রা জানান। শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রীজের পাশে প্রায় ৪০০ ফুট এবং হাজিপুর ইউনিয়নের আশ্রয়গ্রাম এর পাশে প্রায় ৮০ ফুট বাঁধ ভেঙ্গেছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।

Manual1 Ad Code

সরেজমিনে গিয়ে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে ৩দিন যাবৎ টানা বর্ষণের পানির তীব্র স্রোতের দখল সামলাতে না পারায় মনু নদীর বাঁধ ভেঙ্গে গেছে বলে স্থানীয় জানান। এদিকে নদী তীরবর্তী প্রায় ৫টি ইউনিয়নের অর্ধ-শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। নদীর সন্নিকটে অবস্থিত গ্রামের বসত বাড়ি ভেঙ্গে তলিয়ে যাচ্ছে। আশ্রয়গ্রামের শামসি বেগম, দেবাশীষ ভট্টাচার্য, আব্দুল মালিক, আব্দুল ওয়াহিদ, আব্দুল আলীর ঘর ভেঙ্গে বন্যার পানিতে ভেঁসে গেছে। নাম না জানা আরও অনেকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নদী তীরবর্তী ইউনিয়নগুলোতে কৃষকের ফলানো ফসল পানির নিচে তলিয়ে গেছে। গৃহপালিত প্রাণী (গরু ছাগল, হাঁস, মুরগী) ভেসে যাচ্ছে পানির স্রোতে। দেখা ছাড়া কিছুই করার উপায় নেই স্থানীয়দের। এমতাবস্থায় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী মনু নদীর বাঁধ ভাঙ্গার স্থান পরিদর্শণ করেছেন।

পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে শরীফপুর ইউনিয়নের ইটারগাট, পারিয়ারঘাট, কালারায়েরচর, দত্তগ্রাম,নিশ্চিন্তপুর, মানগাও, নসিরগঞ্জ, তিলোকপুর চা বাগান, পালকীছড়া চা বাগান গ্রাম, হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি, বিলের পার, আশ্রয়গ্রাম, চাঁনগাও, ভুইগাও, ইসমাইলপুর, রনচাপ গ্রাম টিলাগাও ইউনিয়নের বালিয়া কিশোবপুর, বালিয়া, ঢিলেরপাড়, লালভাগ গ্রামসহ প্রায় অর্ধ-শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

Manual4 Ad Code

শরীফপুর ইউনিয়নের সৈয়দ কামাল উদ্দিন জানান, স্মরণকালে এরকম ভয়াবহ বন্যার স্রোত আমি দেখি নাই। পুরো ইউনিয়ন পানিতে ভেঁসে গেছে। মানুষের কৃষি-ক্ষেত, খামার সব পানিতে তলিয়ে গেছে। অনেক মানুষের ঘর বাড়ি ভেঙ্গে গেছে।

Manual3 Ad Code

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী জানান, শরীফপুর এবং হাজিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ইতিমধ্যে আমরা প্রায় ৫০০ ত্রাণ সামগ্রী পাঠিয়েছি। আরও ত্রাণ সামগ্রী সংগ্রহের ব্যবস্থা করছি। ইতিমধ্যে প্রায় ২৫-৩০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। তবে এর সংখ্যা আরও বাড়বে বলে তিনি ধারনা করছেন।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কারুল ইসলাম জানান, আমাদের গাফিলতীর কারণে এ ভাঙ্গনের সৃষ্টি। ব্রিজের আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গত তিন মাস থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী করতে চেষ্টা করছি কিন্তু কাজ হয় নি। এতে করে সরকারের প্রায় ৩০ কোটি টাকা হুমকির মুখে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী পার্থ চক্রবর্তী সদ্য যোগদান করেছেন জানিয়ে বলেন, সবকিছু গুছায়ে উঠতে পারেননি। তবে তার কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা মনু ও ধলাই নদের সার্বিক পরিস্থিতি নজরদারী করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code