মাধবপুর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

মাধবপুর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Manual5 Ad Code

হবিগঞ্জের মাধবপুর থেকে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (২২ অক্টোবর) বিকাল পৌণে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১শ ১ পিছ ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৬টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- মো: আজিজ মিয়া (৩৫), মো: রফিকুল আলম (৩২) ও মো: সালাউদ্দীন রাসেল মিয়া (২৮)।

Manual1 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহকারী পুলিশ সুপার মো: কফিলউদ্দীনসহ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাধবপুর থানা এলাকার ঢাকা টু সিলেট মহাসড়কের পার্শ্বে দি কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টার এর ৩য় তলা হতে তাদের ইয়াবা, মোবাইল ও সিমকার্ডসহ তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।

Manual1 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code