কুলাউড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা : শাশুড়ি-শালিকা আহত

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

কুলাউড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা : শাশুড়ি-শালিকা আহত

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে নরপশু স্বামী। এ সময় ঘাতককে বাধা দিলে শ্বাশুড়ি ও শালিকাকে কুপিয়ে গুরুতর আহত করে পাষণ্ড। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে স্থানীরা।

সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন।

Manual4 Ad Code

স্থানীরা জানান, উপজেলার আদমপুর গ্রামের তাহির মিয়ার মেয়ে নাসিমা বেগম (৩০) বাবার বাড়িতে ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় ঘাতক স্বামী একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে রফিক মিয়া শ্বশুর বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন। এসময় তাকে বাধা দিতে গেলে শাশুড়ি ও শালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ঘাতক।

Manual6 Ad Code

পরে স্থানীরা আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code