হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলায় মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বেবিটেকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান সংবাদ মাধ্যমকে।

Manual8 Ad Code

আহতদের মধ্যে ইমরান হোসেন (১৫), আমির আলী (২৮), ছায়েব আলী (২৬), রমজান মিয়া (২২), মর্তুজ আলী (২৩), কাইয়ুম মিয়া (১৫), জমির আলী (৩০), বিল্লাল (৩০), ফাতেমা বেগম (২৫), মজিদ মিয়া (১৮), আলী হোসেন (২০), মাহিন (২৩), জাকির (১৫), নায়েব আলী (২৪), ওয়াসিম মিয়া (১৭), রুস্তম আলী ৫০), শিউলী বেগম (৪৫) ও দুলন মিয়াসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

Manual4 Ad Code

ওসি ইয়াছিনুল বলেন, “সকালে মাছ বিক্রি নিয়ে বেবিটেকা গ্রামের ছুরাব আলীর সঙ্গে একই গ্রামের নবীন আলীর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code