মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে বিএনপি : ছাদ মাস্টার

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭

মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে বিএনপি : ছাদ মাস্টার

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় হাসপাতাল পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ প্রবীণ রাজনীতিবিদ আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাবির আহমদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, পৌর বিএনপির সভাপতি নির্যাতিত নেতা এমএ মতিন, সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজী হারুনুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, রাশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এমএ নুর, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. রাজা মিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, বিএনপি নেতা সৈয়দ আজমল হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবিল মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক তরুণ রাজনীতিবিদ আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, যুবদল নেতা সেলিম মিয়া, লুৎফুজ্জামান ছালিক, শাহিন মিয়া, পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লেবু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ, ছাত্রদল নেতা হুমায়ূন আহমদ, মামুন আহমদ, শামসুল ইসলাম ডালি, শেখ মামুন হোসেন প্রমূখ।

Manual7 Ad Code

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবু তালেব, বিএনপি নেতা রিপন মিয়া, দুদু মিয়া, খালেদ হাসান চুনু, গোলাপ মিয়া, মাসুক মিয়া, সুলতান মিয়া মেম্বার, পৌর বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, জালাল হোসেন, পৌর যুবদল নেতা ছাদিক মিয়া, বেলাল আহমদ, তারেক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমিন, নিকছন মিয়া, শরিফ খান, তারেক আহমদ, কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, শাওন তালুকদার, মোবারক হোসেন তুহিন, জাহেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সভায় সভাপতির বক্তব্যে শিক্ষবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে। যে কারণে দেশের মানুষের ভোটের অধিকার আদায়ে আ.লীগ দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দুরবার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের মাঠে ঝাপিয়ে পড়তে হবে। তিনি আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে দলীয় প্রার্থী চাই এবং প্রার্থী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে চাই। সেই সাথে আমাদের প্রার্থীকে বিজয়ের লক্ষে সবাইকে মাঠে কাজ করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code