আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা ধ্বংস করেছে আ’লীগ : মুক্তাদির

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা ধ্বংস করেছে আ’লীগ : মুক্তাদির

Manual7 Ad Code

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণকে ভোটের বাইরে রেখে ক্ষমতা দখল করতে আবারও ষড়যন্ত করছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চলছে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, দেশের কোথাও স্বস্তি নেই। স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে, বিচার বিভাগ পরাধীন। গণমাধ্যমের স্বাধীনতা নেই। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছে। এ অপশক্তির কবল থেকে গণতন্ত্র তথা দেশকে রক্ষা করতে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবন্ধ ভাবে অগ্রাণী ভুমিকা রাখতে হবে।

Manual3 Ad Code

শনিবার (১১ নভেম্বর) রাতে সিলেট মহানগর বিএনপির আওতাধিন ১৬ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন এবং সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মজনু’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, উপদেষ্টা সমিরুন পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফয়জুর রহমান, ইকরাম আহমদ, বাবর আহমদ, মানিক খান, বদরুল ইসলাম, কাজী আব্দুল হান্নান খান, জাহানারা ইয়াছমিন, ফাতেমা জামান রুজি, শাহিন হুসেইন, হুমায়ুন আহমদ, ফয়সল আহমদ, মিলাদ আহমদ, আবাদ হুসেইনর, প্রবনী মুরব্বী সুনু মিয়া, হাজী ফারুক মিয়া, হাজী খুরশেদ আলম, তোফাজ্জুল আলী, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ইমাম উদ্দিন রুজেল প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাপ্পু রহমান মারজান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code