শায়েস্তাগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারী নিহত, আহত ৬

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

শায়েস্তাগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারী নিহত, আহত ৬

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নুরপুর নামকস্থানে পিকআপ ও সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে খাদিজা আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত নারীর পুরো পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

আহতরা হলেন- সামছুন্নাহার (২৫), জয়ফুল বেগম (১৮), স্বপ্না আক্তার (২০), শামীম মিয়া (২৮), জাহির মিয়া (৩০), শরিফ উদ্দিন (৩০)। তারা সবাই প্রাণ কোম্পানীর শ্রমিক।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, কাচামাল ভর্তি একটি পিকআপ সুতাং বাজার থেকে মহাসড়কে উঠার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই খাজিদা আক্তার নামের এক নারী নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code