নবীগঞ্জে বিয়ের দাবী নিয়ে ইউপি সদস্যের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

নবীগঞ্জে বিয়ের দাবী নিয়ে ইউপি সদস্যের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

Manual5 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে দুই সন্তানের জনক এক ইউপি সদস্যের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে কলসুমা নামে এক কলেজ ছাত্রী। এনিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বাগাউড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র দুলন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য দুলন মিয়া বিয়াহিত ও দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে অবদ্ধ থাকলেও দুলন মিয়ার সাথে একই গ্রামের ছনর আলীর মেয়ে নবীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী কলসুমা বেগমের (২৩) এর প্রেমের সম্পর্ক চলে আসছে। এরই জের ধরে বুধবার সকাল থেকে বিয়ের দাবীতে ইউপি সদস্য দুলন মিয়ার বাড়িতে অনশন শুরু করে কলসুমা। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউপি সদস্য দুলন মিয়ার বাড়িতে ভিড় জমান।

Manual8 Ad Code

এ ব্যাপারে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া জানান, শুনেছি দুলন মিয়া’র বাড়িতে হঠাৎ করে একটি মেয়ে এসে সেখানেই রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান মেয়েটির বিষয়ে আমি কিছু জানিনা, অনশন করছে কী না এ বিষয়ে কিছু জানিনা।

Manual7 Ad Code

ইউপি সদস্য দুলন মিয়া’র মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সংবাদটি লেখা পর্যন্ত কলসুমা বেগম ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে অনশনরত অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code