দুষ্ট মানব থেকে রেহাই পাচ্ছেনা মাছ! বাকরুদ্ধ ও দিশেহারা মৎস্য খামারী

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

দুষ্ট মানব থেকে রেহাই পাচ্ছেনা মাছ! বাকরুদ্ধ ও দিশেহারা মৎস্য খামারী

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মাছের ঘেরে শত্রুতা করে বিষ প্রয়োগে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পাউডার জাতীয় এই  বিষ প্রয়োগের ফলে ওই মাছের ঘেরসহ হাইল হাওরের বিস্তৃর্ণ এলাকার পানি দূষিত হয়ে দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরের হালদিঘা বিলে জনৈক মৎস্য ব্যবসায়ী মো. আশিক মিয়ার মাছের ঘেরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এরপর থেকে আশিক মিয়া অনেকটা বাকরুদ্ধ হয়ে সংসার ও ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন।

Manual3 Ad Code

এদিকে সংবাদ পেয়ে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা ওই ঘেরের পানির নমুনা পরীক্ষা করে বিষ প্রয়োগের আলামত পেয়েছেন।

ক্ষতিগ্রস্থ ঘেরের মালিক আশিক মিয়া জানান, ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। স্থানীয় এনজিও কারিতাস ও গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় ৬ মাস যাবত লীজ নেয়া ১২ কেয়ার জায়গাজুড়ে মাছের চাষ করে আসছিলেন। এজন্য প্রচুর বিনিয়োগও করে রেখেছেন। আসছে শুকনো মৌসুমে সেখান থেকে ১৫ থেকে ২০ লক্ষ টাকার মাছ আহরণ করার কথা ছিল। কিন্তু মাছের ঘেরে শত্রুতাবশতঃ বিষ প্রয়োগের ফলে ১ থেকে ৭ কেজি ওজনের বড় আকারের অনেক মাছ ঘের থেকে বেড়িয়ে হাওরের পানিতে মিশে গেছে। আর ছোট আকারের মরা মাছগুলো পানিতে ভেসে উঠেছে।

Manual1 Ad Code

বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীর মাধ্যমে জেনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলামের তাৎক্ষনিক নির্দেশে উপজেলা মৎস্য বিভাগের  কর্মকর্তা  সহিদুর রহমান সিদ্দীকি বুধবার দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে সরেজমিন মাছের ঘেরটি পরিদর্শন করেন। সেখানে তিনি বিষাক্ত পানি পরীক্ষা শেষে সাংবাদিকদের জানান, পানিতে স্বাভাবিক মাত্রায় ৭.৫ থেকে ৭.৮ মাত্রার প্রেজেন্ট অব হাইড্রোজেআয়ন (পিএইচ) থাকার কথা কিন্তু সেখানে ৫.৩ থেকে ৫.৪ মাত্রায় পিএইচ পাওয়া গেছে। এছাড়া পানিতে যেখানে ৫ মাত্রায় পিপিএম থাকার কথা সেখানে ০.৫ পিপিএম পাওয়া যায়। এর ফলে পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা তা অস্বাভাবিক কমে গেছে। পিএইচ ও পিপিএম কমে যাওয়ায় পানিতে বিষের উপাদান আছে বলে মৎস্য কর্মকতা দাবী করেন।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাছের ওই ঘেরের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিস্তৃর্ণ এলাকাজুড়ে ভেসে আছে। মাথার উপরে একদল শঙ্খ চিল এসব ভাসমান বিষাক্ত মাছ শিকার করে উড়ে যাচ্ছে। মাছের ঘেরের পাড়ে পাওয়া গেছে চূর্ণ করা এক ধরনের বিষাক্ত পাউডার ছড়িয়ে ছিঁটানো। এসব বিষাক্ত পাউডারের নমুনা পরীক্ষার জন্য মৎস্য বিভাগের লোকজন সংগ্রহ করেছেন।

ক্ষতিগ্রস্থ মাছের ঘেরের মালিক আশিক মিয়া জানান, বুধবার সকালে ঘেরে মাছের খাদ্য দিতে এসে দেখি চিলের উড়াউড়ি। পরে পানিতে নেমে দেখি প্রচুর পরিমানে মাছ মরে ভেসে উঠেছে।

হাউমাউ করে কেঁদে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এলাকার কিছু লোক শত্রুতামূলক আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে থাকতে পারে। গত ৬টা মাস ধরে বাড়ি ঘর ছেড়ে হাওরে পড়ে আছি। এর উপরই আমার ৯ সদস্যের পরিবারের নির্ভরতা, বাচ্চাদের স্কুল কলেজে লেখাপড়ার খরচপাতি চালাতে হয়। সমিতি, ব্যাংক এনজিও মিলে আমার অনেক টাকা ঋণ। মাছের খাদ্যের দোকানেও দেনা আছে। এখন আমার মরণ ছাড়া আর কোন উপায় নেই। আমি আইনের কাছে বিচার চাই। ক্ষতিপূরণ চাই।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code