বিশাল গণসমাবেশ আজ : বিএনপিকে অনুসরণ করে না আ’লীগ

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭

বিশাল গণসমাবেশ আজ : বিএনপিকে অনুসরণ করে না আ’লীগ

Manual7 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় নাগরিক সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

Manual4 Ad Code

আজ শনিবার (১৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ নাগরিক সমাবেশে বিশাল গণজমায়েত ঘটানোর প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে প্রস্তুতি কাজ পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় নেতারা। সে সময়, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা  হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual7 Ad Code

তিনি বলেন, স্বাধীনতায় বিশ্বাসী দেশের প্রতিটি নাগরিক, যারা বঙ্গবন্ধুকে ভালবাসে তারা সবাই এই নাগরিক সমাবেশে যোগ দেবে বলে আমরা আশা করছি। সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ এ যাবতকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। এটা আওয়ামী লীগের সমাবেশ না, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাগরিক সমাজ এই সমাবেশ আয়োজন করেছে।

কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি উদযাপনের এ সমাবেশ। এটাকে পাল্টাপাল্টি ভাববেন না।বিএনপির সঙ্গে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করি না। চাইলে বিএনপি আমাদের সঙ্গে পাল্টাপাল্টি সমাবেশ করবে।আমরা আগে কর্মসূচি নির্ধারণ করি, তারপর বিএনপি নেয়। আমরা বিএনপিকে অনুসরণ করে কর্মসূচি দেয় না।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ১২ নভেম্বর দীর্ঘদিন পর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের বড় ধরনের শোডাউন করেছে দলটি। এরপরই ১৮ নভেম্বর একই স্থান আওয়ামী লীগ নাগরিক সমাবেশ আয়োজন করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code