শ্রীমঙ্গল থেকে বিকাশ প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

শ্রীমঙ্গল থেকে বিকাশ প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিকাশে প্রতারণা চক্রের মূলহোতাসহ তিনজন সাক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual1 Ad Code

শনিবার (১৮ নভেম্বর) সোয়া ১টার সময় র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কমলগঞ্জ থানাধীন উত্তর কালেঙ্গা গ্রামের মো: উস্তার উল্লাহ’র দুইপুত্র মো: স্বপন মিয়া (১৯), মিজান মিয়া (২১) ও নবীগঞ্জ থানাধীন পিটুয়া সদরাবাদ গ্রামের মো: গোলাম রাব্বানীর পুত্র মো: আকমল (২৫),

Manual6 Ad Code

র‌্যাব’র জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় লোকজনদের নিকট হতে বিকাশের মাধ্যমে বিভিন্নভাবে সুকৌশলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত আসামীদেরকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code