এক যুগ পর কুলাউড়ায় যুবলীগের সম্মেলন অনুষ্টিত

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

এক যুগ পর কুলাউড়ায় যুবলীগের সম্মেলন অনুষ্টিত

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘ প্রায় এক যুগ পর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্টিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ সম্মেলনের উদ্ভোধন করেন। জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহিদ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ।

Manual2 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবলীগ এমন একটি সংগঠন যেখানে সঠিক নেতৃত্ব দলের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি নেতাকর্মীদের মধ্যে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। যা অন্য কোন সরকারের আমলে হয়নি। আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে পুণরায় জননেত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

সম্মেলন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রিয় আওয়ামীলীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, আব্দুল মতিন এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু।

Manual7 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন- সিলেট বিএমএ সভাপতি ডাঃ রুকন উদ্দিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য শফিউল আলম শফি, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌর মেয়র কামরান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদকম আবু সায়হাম রুমেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি। সম্মেলনের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল আলম কয়ছর ও গীতা পাঠ করেন যুবলীগ নেতা বিমলেন্দু সেন কৃষ্ণ। সংগঠনের রিপোর্ট পেশ করেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গির আলম। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ সহ সকল প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সন্ধ্যার পরে পৌর এলাকার আমিনা কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি পদে মোঃ আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম সবুজ নির্বাচিত হোন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code