সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিমান বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে থানাধী দক্ষিণ হাতুন্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৯৫টি প্লাষ্টিকের বোতলে ফেন্সিডিল, ৬ বোতলে তরল ভদকা, ৪টি টিনের ক্যানে বিয়ার, মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৭ হাজার টাকা, ২টি পুরাতন মোবাইল সেট ও ২টি সিমকার্ড উদ্ধার করা করে র্যাব-৯। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫শ টাকা ও উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলো- চুনারুঘাট থানাধীন দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত ছাদু মিয়ার পুত্র মো: কাজল মিয়া (৪২)।
গ্রেপ্তারকৃত আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি