হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার ২ আসামী আটক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার ২ আসামী আটক

Manual7 Ad Code

হবিগঞ্জের লাখাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ভোরে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

Manual6 Ad Code

আটককৃতরা হলো- উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)।

Manual8 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেফতারি পরোয়ানার কপি এখনও হাতে পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মামলা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে তারাসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্নস্থানে লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা চালায়।

Manual5 Ad Code

এসব অভিযোগের প্রেক্ষিতে ২০১৫ সালের ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা কমান্ডার মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

৫ অক্টোবর মামলাটি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হলে দফায় দফায় তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্তকারী দল।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code