এবার মাধ্যমিক স্কুলগুলোতেও দেওয়া হবে ছাত্রলীগের কমিটি

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭

এবার মাধ্যমিক স্কুলগুলোতেও দেওয়া হবে ছাত্রলীগের কমিটি

Manual7 Ad Code

স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠন করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে এমন নির্দেশ দেওয়া হয়।

Manual4 Ad Code

গত মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। এতে ২১ নভেম্বর তারিখ দেয়া থাকলেও বিষয়টি জানা গেল গতকাল বুধবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং বাংলাদেশ ছাত্রলীগকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সকল সাংগঠনিক ইউনিটের অন্তর্গত মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের স্কুল কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল-ছাত্রবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code