শায়েস্তাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭

শায়েস্তাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual8 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু মিয়ার পুত্র মন্নান মিয়া (২০), একই উপজেলার ভাটি শৈলজুরা গ্রামের জলিল মিয়ার পুত্র সোহেল মিয়া (২৩) ও পুরাসুন্দা গ্রামের নানু মিয়া তালুকদারের পুত্র ময়না মিয়া তালুকদার মুন্না (২৫)।

পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে তিনবন্ধু রাজাকপুর গ্রামে বিয়েতে থেকে ফিরছিলেন। এ সময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান দু’জন। অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় ময়না মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code