জনগণের ভোট পাওয়ার মতো কোনো অর্জন বিএনপির নেই : সেতুমন্ত্রী

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

জনগণের ভোট পাওয়ার মতো কোনো অর্জন বিএনপির নেই : সেতুমন্ত্রী

Manual8 Ad Code

জনগণের ভোট পাওয়ার মতো কোনো অর্জন বিএনপির নেই বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

তিনি বলেন, বিএনপির এমন কোনো কাজ বা কাজের কোনো নিদর্শন নেই, যেজন্য জনগণ তাদের বিপুলসংখ্যায় ভোট দিতে পারে। বড় দল হিসেবে নির্বাচনে এলে বিএনপি কত আসন পাবে, সেটি আমি জানি না। এটা নির্ধারণ করবে জনগণ। সততা, যোগ্যতা, দক্ষতা ও উন্নয়ন কাজের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগই নির্বাচিত হবে।

শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, রাজনীতিতে সততা, দক্ষতার কোন বিকল্প নেই। বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩টি দেশের মধ্যে সৎ রাজনীতিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয়। সততা, দক্ষতায় যিনি বিশ্বস্বীকৃত, তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করব। শেখ হাসিনা আগামীতেও প্রধানমন্ত্রী হবেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code