সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাড়ির লোকজনের হাত-পা বেধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়, উপজেলার কামারগাঁও গ্রামের অঞ্জন দেবের বাড়িতে রাত ৩ টার দিকে ১৫-২০ জনের একটিমুখোশধারী ডাকাতদল বাড়ির পেছনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ৩টি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ ৬০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৩টি দামী মোবাইল ফোন, কাপর ছোপর ও মূল্যমান কাগজপত্রসহ অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করেন। ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি শামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।
Design and developed by ওয়েব হোম বিডি