বাহুবলে সরকারি বই পাচারকালে জনতার হাতে আটক ৬

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭

বাহুবলে সরকারি বই পাচারকালে জনতার হাতে আটক ৬

Manual1 Ad Code

মাধ্যমিক স্তরের নতুন বই পাচারকালে নম্বর বিহীন ট্রাকসহ ৬ জনকে আটক করেছে হবিগঞ্জের বাহুবলের জনতা। আটকৃতদের মধ্যে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারীও রয়েছেন। পরে তাদের বাহুবল থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

Manual5 Ad Code

আটককৃতরা হলো- বই সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার চৌবাড়িয়া গ্রামের হারিছ মিয়ার পুত্র আইয়ূব আলী (৪২), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ট্রাক চালক মফিদুল ইসলাম (৪৫),  ঢাকা যাত্রাবাড়ী এলাকার মৃত জলিল হোসেনের পুত্র ট্রাক হেলপার রমজান হোসেন (২২) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বেগমপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র ট্রাক হেলপার মোবারক হোসেন (১৭)।

Manual5 Ad Code

বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান (৪০) ও  নাইট গার্ড আব্দুল হান্নান (৫০)।

Manual2 Ad Code

জানা গেছে, (২৯ নভেম্বর) বুধবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলা সদর ডিএনআই মডেল হাই স্কুলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অস্থায়ী গোদাম থেকে বই পাচারের ঘটনাটি ঘটে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার ছুটিতে আছেন। তার সাথে যোগাযোগ হয়েছে। বৃহস্পতিবার তিনি এসে এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code