‘খালেদা জিয়া’ আতঙ্কে সরকার নার্ভাস হয়ে পড়েছে : আমির খসরু

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

‘খালেদা জিয়া’ আতঙ্কে সরকার নার্ভাস হয়ে পড়েছে : আমির খসরু

Manual1 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ‘খালেদা জিয়া’ আতঙ্কে সরকার নার্ভাস হয়ে পড়েছে।

Manual6 Ad Code

রোববার  দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের ঢাকা জেলা মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনির্বাচিত সরকারের ভাবনা-চিন্তায় সামনে এখন একটি পথ উন্মুক্ত আর সেটি হচ্ছে খালেদা জিয়াকে সাজা দিয়ে আইনের মধ্যে রেখে ক্ষমতা দখল করে রাখা।

Manual2 Ad Code

আমীর খসরু বলেন, খালেদা জিয়া ও তার জনপ্রিয়তায় ভীত  হয়ে  সরকার ‘একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে রেখেছে, নানা  প্রতিবন্ধকতা  ও ভয়ভীতি সৃষ্ট করে  ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করছে।

তিনি বলেন, সরকারকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনী ফসল ঘরে তুলতে পারবেন না। এটা করতে চাইলে আপনাদেরকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমরা চাই আওয়ামী লীগ দেশে স্বাভাবিক রাজনীতি করুক। তবে তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিতে হবে।

Manual7 Ad Code

আয়োজক সংগঠনের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্যে দেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code